• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

শিক্ষক হত্যার প্রতিবাদে মহালড়িতে শিক্ষক সমিতির মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যার বিচার দাবীতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মহালছড়ি উপজেলা শিক্ষক সমিতি।

 

উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনচলাকালে বক্তব্য রাখেন, শোভা রানী ত্রিপুরা, ত্রিতাব নিশান চাকমা, অংশুমান দেবনাথ, সুমিলন চাকমা প্রমূখ।

 

সমাবেশে বক্তারা স্কুল শিক্ষক মিলন চাকমার হত্যাকান্ডের নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, একজন নিরীহ ও সৎ শিক্ষকের উপড় এ ধরণের ন্যাক্কারজনক হত্যাকান্ড অত্যন্ত দুঃখজনক। এটি কোনভাবে মেনে নেওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলে যাঁরা শিক্ষকতা করছেন তাঁরা আজ নিরাপদে নেই।  এ ধরণের পৈশাচিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা অতি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে গত ১১ মার্চ দিবাগত রাত দেড় টায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নৃশংসভাবে খুন হন। ওই সময় নিহতের স্ত্রী বিরলতা চাকমা গুরুতর আহত হন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ