• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

শিক্ষক মিলন হত্যাকান্ডের প্রতিবাদে বরকল শিক্ষক সমিতির মানববন্ধন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমাকে হত্যার প্রতিবাদে ওদোষীদের শাস্তির দাবীতে সোমবার বরকলে মানবন্ধন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি।


বরকল উপজেলা পরিষদের মাঠে যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা প্রমূখ। মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ সহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন,দুষ্কৃতিকারীদের কাছে পার্বত্যঞ্চলের কোন পেশার মানুষ আজ নিরাপদ নয়। একজন শিক্ষক সেই মানুষ গড়ার কারিগর। সমাজ ও রাষ্ট্রগঠনের কারিগর। আর সেই শিক্ষকের যদি নির্মম নিষ্ঠুর ভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়। কোন বিবেকবান মানুষ তা মেনে নিতে পারে না।


বক্তারা শিক্ষক মিলন বিকাশ চাকমার উপর এ নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


মানব বন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ সহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে গত ১২ মার্চ দিবাগত রাত দেড় টায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নৃশংসভাবে খুন হন। একই সাথে নিহতের স্ত্রী বিরলতা চাকমা গুরুতর আহত হন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ