• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
বাঘাইছড়ির হত্যাকান্ডটি ছিল পরিকল্পিত প্রাথমিক তদন্তে পেয়েছেন-তদন্ত কমিটির প্রধান

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2019   Thursday

রাঙামাটির বাঘাইছড়িতে সহিংস ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন, আহত ও নিহত পরিবারের সাথে কথা বলেছেন।

 

পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রতর্বী সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনে হেরে যাওয়া, জয়ী হওয়া, এলাকায় চাদাঁবাজি, আধিপত্য বিস্তার সব কিছু তথ্য সংগ্রহ করেছেন।  হত্যাকান্ডের সাথে কারা জড়িত সকল কিছু তদন্ত শেষে কমিটির সদস্যদের কথা মতামত ও আলোচনা করে তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, এই হত্যাকান্ডটি পরিকল্পিত বলে প্রাথমিক তদন্তে তারা পেয়েছেন।

 

এদিকে, সকালের দিকে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রাঙামাটি থেকে সড়ক পথে হয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা হয়ে বাঘাইছড়ি-দীঘিনালা ৯ মাইলের ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত প্রত্যক্ষ ও সংগ্রহ করেন। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, বিজিবির ৫৪ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশরাফ আলী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মোঃ নুরুল আমিন ও সদস্য সচিব  রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের  কথাবার্তা বলেন এবং উপজেলা রিটানিং কর্মকর্তায় কার্যালয়ের সামনে  রাখা ক্ষতিগ্রস্ত গাড়ীগুলো পরিদর্শন করেন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নির্বাচনে কংলাক কেন্দ্রের প্রিসাইডিং,  মাচালং কেন্দ্রর প্রিসাইডিং এবং বাঘাইহাট কেন্দ্রর প্রিসাইডিং অফিসার ও নিহত পরিবারবর্গের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তদন্ত কমিটির সদস্যরা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথেও কথাবার্তা বলেন।

 

এসময় নির্বাচনের দিনে কেন্দ্র দায়িত্বপালনকারী প্রিসাইডিং অফিসাররা দন্ত কমিটির সদসদের কাছে পরবর্তীতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ন পূর্ণ নিরাপত্তাদানের করেন। অপরদিকে  নিহত  স্বজনরা পরিবার থেকে যে কোন একজনকে চাকুরী ব্যবস্থা করার দাবী জানান। এ ব্যাপারে সরকারকে জানাবেন বলে তদন্ত কমিশন আশ্বস্ত করেন।

 

উল্লেখ্য,গেল ১৮মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে সাজেকের কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট গ্রহন শেষে সদরে ফেয়ার পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ মাইল  এলাকায় একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে। এতে গুলিতে সহকারী পুলিং অফিসার ৭জন নিহত ও ২৬ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ১১জনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে গুরুত্বর আহত  চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সহকারী পুলিং অফিসার ও নিউ লাইল্যাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব মারা যান।  বুধবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা  ৪০ থেকে ৫০ জন ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ