• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়ি হত্যাকান্ডের জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী পার্বত্য নাগরিক পরিষদের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2019   Thursday

বাঘাইছড়িতে ৭জন নির্বাচনী কর্মকর্তাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না হলে  হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা  দিয়েছে  পার্বত্য নাগরিক পরিষদ।

 

বৃহস্পতিবার পার্বত্য নাগরিক পরিষদদের দপ্তর সম্পাদক মো: খলিলুর রহমানের  স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো   পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: আলকাছ আলমামুন ভূইঁয়া এই ঘোষনা দেন। 

 

প্রেস বার্তায়  পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াষি অভিযান শুরুর দাবী জানিয়ে বলেন,পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এক আওয়ামীলীগের নেতাকর্মী তথা পার্বত্য বাঙ্গালীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী  জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বাঘাইছড়িতে নিহত সকল পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ,হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ,পার্বত্য চট্টগ্রামে থেকে প্রত্যাহারকৃত সকল সেনাক্যাম্প পুনঃস্থাপন,  পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর মাধ্যমে অবৈধ অস্র উদ্ধার করা, গেল  ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এম পি বাসন্তি চাকমার দেয়া বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছিল বলেই পাহাড়ের সন্ত্রাসীদের উৎসাহিত করার কারণে পাহাড়ের এ সব হত্যাকান্ড হচ্ছে, হেতু  সংরক্ষিত মহিলা এম পি বাসন্তি চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণ ও  পার্বত্য নাগরিক পরিষদের ৮ দফা দাবী বাস্তবায়নের দাবী জানানো  হয়েছে। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে পার্বত্য বাসী সহ পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়ার হুঁশিয়ারী করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ