• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সরকারি বনাঞ্চলে আগুন বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস!

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2019   Thursday

জুমচাষের নামে বন বিভাগের আওতাধীন বনাঞ্চলে আগুন দেওয়া হয়েছে । এতে জীববৈচিত্র্য, বনজ সম্পদ ধ্বংসসহ  পরিবেশ বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে  গেল ১৭ মার্চ পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগাধীন কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের সীতার পাহাড়ের জামাইছড়ি এলাকায়। 

 

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন চিৎমরম এলাকার কতিপয় চিহ্নিত ব্যাক্তি রাতের আধাঁরে মূল্যবান গাছ উজাড় করে  জুম চাষের নামে ওই এলাকায় আগুন দেয়।এতে এলাকাটি  ন্যাড়া পাহাড়ে পরিনত হয়। ফলে লাখ, লাখ টাকার গাছ ধ্বংস হয়ে যায়।এবিষয়ে রামপাহাড় বন বিট কর্তৃপক্ষের অভিযোগে জানা গেছে, তাদের নিজস্ব বাগানে  কতিপয় ব্যাক্তি  বন আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে  বনাঞ্চলে জুম চাষের নামে আগুন দিয়ে ধ্বংস করছে। 

 

কাপ্তাই রাম পাহাড় বন বিট কর্মকর্তা আবুল হাশেম অভিযোগের সত্যতা স্বীকার  করে বলেন, এরা বনাঞ্চলে আগুন দিয়ে মূল্যবান বনজ সম্পদ ও জীববৈচিত্র ধ্বংস করেছে এবং বন বিভাগের জায়গার উপর " এখানে প্রবেশ নিষেধ" সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। নাম প্রকাশ না করে তিনি বলেন, তারা সবাই চিহ্নিত।তিনি বলেন, জুম চাষের নামে বনাঞ্চলে আগুন দেওয়ায় প্রায় ১৫ একর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। যারা আগুন দিয়েছে এবং বিভিন্নভাবে বনকর্মীদের হুমকি দিচ্ছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দাখিলসহ চন্দ্রঘোনা থানায় জিডি (চন্দ্রঘেনা থানার জিডি নং- ৫৯৯/১৯) এবং বিভাগীয় দু’টি বন মামলা দায়ের করা হয়েছে। 

 

অপরদিকে, কাপ্তাই রেঞ্জের কামিলা ছড়ি বিটে আগর চাষীদের কয়েক লাখ টাকার আগর গাছ কে বা কারা শত্রুতাবশত কেটে ফেলেছে কয়েকদিন আগে।এঘটনায়ও থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ