• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে
রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৩দিনের কর্মসূচী গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2019   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে  বুধবার থেকে তিন দিনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে ১৫ ও  ১৬মার্চ শিল্পকলা একাডেমীতে ২দিনব্যাপী   শিশু কিশোরদের নিয়ে ৪টি বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  ১৫মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার প্রধান পৃষ্টপোষক হাজী মোঃ মুছা মাতব্বর।  সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন শিশু কিশোরদের নিয়ে ৪টি বিভাগে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

১৭মার্চ সকাল ৯টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনকের জন্মদিনের অনুষ্ঠান ও র‌্যালীতে অংশ গ্রহন।

 

বিকাল ৩টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্ঠা দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধীজন উপস্থিত থাকবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ