• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ডাকসু’র পুন:তফসিলের দাবিতে রাঙামাটিতে মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2019   Tuesday

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রত্যাখান করে পুনরায় তফসিল ঘোষনার দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।


জেলা প্রশাসন চত্বরে সমাবেশে বক্তব্যে দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও জেলা প্রগতিশীল ছাত্রজোটের সম্বনয়ক অভিজিৎ বড়ুয়া, রাঙামাটি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি অন্বেষণ চাকমা, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, সদস্য কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।


সমাবেশে ছাত্রজোটের নেতৃবৃন্দ ডাকসুর পুনরায় তফসিল ঘোষনার দাবি, প্রার্থীদের ওপর হামলা ও ভিপি প্রার্থী লিটন নন্দীসহ অন্যান্যদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানান ছাত্রজোটের নেতৃবৃন্দ।


এর আগে শহরের বনরূপা কাটাপাহাড় লেইন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। সেখানে সমাবেশ শেষে একইস্থানে এসে মিছিলটি শেষ হয়।


বক্তারা বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ছাত্ররা ডাকসু নির্বাচন দেখেছে। আমরা ভেবেছি এই নির্বাচনেই ছাত্রসমাজ তাদের নেতৃত্বকে বেচে নিবে, কিন্তু ছাত্রলীগ ও প্রশাসনের আঁতাতে প্রহসনের নির্বাচন হয়েছে। এমন কলঙ্কিত নির্বাচন ডাকসুর ইতিহাসে প্রথম। এই ভোট ডাকাতের নির্বাচন ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা এই নির্বাচনকে প্রত্যাখান করে অভিলম্বে পুনরায় তফসিলের দাবি জানাই।’

 

বক্তারা আরও বলেন, ‘দিন দিনই এদেশে গণতন্ত্রহরণ হচ্ছে। আমরা একাদশ জাতীয় নির্বাচনেও তা দেখতে পেয়েছি। এই গণতন্ত্রহীনতার নির্বাচন একইভাবে ডাকসুতে হয়েছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজ তথা মেহনতি মানুষেরও যাপিয়ে পড়তে হবে। আজকের সমাবেশ থেকে আমরা প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ