• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নারী এমপি বাসন্তি চাকমাকে অপসারণের দাবীতে রামগড় ও দীঘিনালায় কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তি চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবীতে বুধবার খাগড়াছড়ি জেলার রামগড়ে আবারো বিক্ষোভ মিছিল, সমাবেশ,  মানববন্ধন  ও প্রধানমন্ত্র্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 

বুধবার সকালে সচেতন রামগড়বাসীর ব্যানারে আয়োজিত  বিক্ষোভ সমাবেশ থেকে  সংসদে দেয়া বাসন্তি চাকমার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবী জানানো হয়। মানববন্ধন আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, বাঙালি ছাত্র পরিষদ, নাগরিক পরিষদ, অধিকার ফোরামসহ  বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে বাসন্তি চাকমার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।

 

রামগড় হাই প্লাজার সামনে অনুষ্ঠিত সভায় রামগড় পৌরসভার মেয়র কাজী মো:শাহজাহান রিপন, রামগড় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম কামাল, যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, বাঙালি ছাত্র পরিষদের নেতা মো: জালাল, রবিউল হোসেন, ঈমাম কাউছার হোসেন, রামগড় সভাপতি মো: সাইফুল ইসলাম, পার্বত্য অধিকার ফোরাম মাটিরাঙ্গা আহবায়ক  ওসমাান চিশতি, রামগড়  শাখার আহবায়ক মোঃ ইউনুুছ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন ও মাইন উদ্দিন বক্তব্য রাখেন।

 

সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে, পার্বত্য অধিকার ফোরাম। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা লারমা স্কোয়ার থেকে একটি বিক্ষোভ বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার থানা বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।এক ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবুল কালাম, পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ সাদ্দাম হোেেসন, বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, ছাত্রনেতা জাহেদুল আলম এবং প্রমুখ।

 

সমাবেশে বক্তারা আওয়ামীলীগ থেকে বহিস্কারের মাধ্যমে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি করা হয়।

 

প্রসঙ্গত, গেল ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্ধারিত বক্তব্য প্রদানকালে দেশদ্রোহী শান্তিবাহিনীকে নিজের ভাই উল্লেখ করে ও দেশপ্রেমিক সেনাবাহিনী ও বাঙ্গালিদের বহিরাগত উল্লেখ করে মিথ্যাচার করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ