• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

“বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বুধবার থেকে  দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

 

 ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন আয়োজনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন- খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: নাজমুস শোয়েব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মুহাম্মদ আবুল হাশেম,জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভোবন করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

এ সময় তিনি আরো বলেন, স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পেরিয়ে এখন উন্নত বিশে^র কাতারে যাওয়ার স্বপ্ন দেখছি বাংলাদেশ। তাই মেধাবী সন্তানদের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভোবনের উপর তিনি গুরুত্বারোাপ করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ