• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে কৃষি জমি খননের অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স-কে অর্থ দন্ড

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2019   Sunday

খাগড়াছড়িতে সরকারী নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে কৃষি জমি খনন করে ইট ভাটায় মাটি ব্যবহারের অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেভেটর চালক মোঃ ইসমাইলকে রোববার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, রোববার বিকালে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের গুগড়াছড়ি নামক এলাকায় মূল সড়কের পাশে স্কেভেটর দিয়ে ফসলি (কৃষি) জমি খনন করে সেলিম এন্ড ব্রাদার্স-এর ব্রীক ফিল্ডে ইট তৈরীর কাজে ব্যবহার করার ফলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্কেবেটার চালক মোঃ ইসমাইলকে হাতে নাতে আটক করেন। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে চালককে ছেড়ে দেন।


সেলিম এন্ড ব্রাদার্স এর মালিক বিশিষ্ট ঠিকাদার মোঃ সেলিমের নিকট মূল সড়কের পাশে কৃষিজমি খনন সম্পর্কে মুটোফোনে জানতে চাইলে তিনি জানান, তিনি আইনকে অমান্য করায় আদালত পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে।


খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব বলেন, সরকারি নিয়মকে অমান্য করে কৃষি জমি খনন করার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেভেটর চালক মোঃ ইসমাইল-কে পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এদিকে প্রশাসনের এ ধরনের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ।


সংগঠনটির পক্ষ থেকে জেলাশহরের পৌর এলাকা এবং জেলার বিভিন্নস্থানে অবাধে পাহাড়কাটা, নদী-খাল-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন এবং জলাধার ভরাটের বিষয়েও আইনী পদক্ষে গ্রহণের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ