• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের ৫দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2019   Wednesday

বুধবার থেকে ৫ দিন ব্যাপী রাঙামাটিতে কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের দক্ষতা উন্নয়ন গৃহপালিত প্রাণি ও পাখিদের প্রাথমিক সেবা (টিকা প্রদান) বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) এ প্রশিনের আয়োজন করা হয়। 

 

জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

 

প্রাণীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত  জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, ইউএনডিপির জেলা এফএফএস এক্সপার্ট একেএম আজাদ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, নানিয়ারচর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অমর জ্যোতি চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা। পরে জেলার ১০টি উপজেলার ২০জন অংশ গ্রহণকারী কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের মাঝে প্রশিক্ষণ সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিরা।

 

প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাজেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য জেলাগুলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরে অনেকাংশে পিছিয়ে রয়েছে। সরকার এই পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে। সরকারের এই প্রচেষ্ঠাকে আরো গতিশীল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের এ জেলার জনগোষ্ঠীর কল্যানে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। তাই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান অর্জন করে নিজ নিজ গ্রামে নিজের পরিবারে এবং খামারীদের ভাগ্য উন্নয়নে প্রয়োগ করবেন এবং অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে করে এ অঞ্চলের খামারিদের উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ