• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে আ`লীগ সভাপতি ও নেতাকর্মীদের প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2019   Monday

কাপ্তাইয়ে আ`লীগ সভাপতি ও  নেতাকর্মীদের প্রাণনাশের হুমকীর প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

উপজেলা সদর বড়ইছড়িতে এক বিক্ষোভ শেষে শহীদ মিনারে উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আ`লীগ নেতা আকতার হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আ`লীগ সাধারণ সম্পাদক থোয়াই চিং মং মারমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। এসময় উপজেলা আ`লীগের সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আ`লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ আ`লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আ`লীগ,মহিলা যুবলীগ,পেশাজীবি লীগ, মৎস্যজীবি লীগ, শ্রমীক লীগ, ছাত্রলীগের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তাগন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা, ভালুক্যা, চাকুয়া পাড়া, আগাপাড়া, পেকুয়া, তিনছড়িসহ চিৎমরম ও রাইখালীর দূর্গম এলাকায় সেনা ক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

 

স্মারকলিপিতে  অভিযোগ করা হয়, গেল ২২ ফেব্রুয়ারি জেএসএসের চা থোয়াই প্রু মারমার নেতৃত্বে এক দল সন্ত্রাসী চাকুয়া পাড়া এসে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দেয়। এময় সন্ত্রাসীরা উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর বাড়িতে হামলা করা হবে বলে হুমকি প্রদান করে। এছাড়া একইদিন রাত প্রায় সাড়ে ৮ টার সময় রাইখালী ইউনিয়ন যুবলীগের নেতা সবুজ মারমা ও ছাত্রলীগ নেতা সাইমনের বাড়িতে হামলা করে।  এছাড়া সবুজের মা`কে বন্দুক দিয়ে হত্যার হুমকি দেয় বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ