• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

হিংসা-বিদ্বেষ পরিহার করে মানবতার সেবাই এগিয়ে আসুন-ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

হিংসা-বিদ্বেষ, হানাহানি-মারামারি পরিহার করে মানবতার সেবাই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল।

 

রোববার মহালছড়ি টাউন হল এ অনুুষ্ঠিত কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 মহালছড়ি সেনা জোনের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি, লে: কর্ণেল মেহেদী,  মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার আবদুর রহিম, ডা: মেজবাহুল ইসলাম, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ^জিত চাকমা, প্রবীন শিক্ষাবীদ ও মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী, রুইথি কার্বারী প্রমূখ। এছাড়া এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ¤্রাচিংউ মারমা ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৬৪ জন প্রশিক্ষনার্থী প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, ব্যাগ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বিতরন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল আরো বলেন, সেনাবাহিনীরা বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে প্রতি মাসে কমপক্ষে ৩ থেকে ৪ বার মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে গরীব ও দুস্থ মানুষের ওষুধ সরবরাহ ও  চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। নানা কারণে দুর্ঘটনায় কবলিত হয়ে প্রাথমিক চিকিৎসার অভাবে কিংবা সচেতনতার অভাবে অনভিজ্ঞ বৈদ্য-কবিরাজের চিকিৎসা নিয়ে অনেকে জীবনের চরম পরিণতি ভোগ করতে হয়েছে।

 

দুর্গম পাহাড়ি এলাকার সেইসব চিকিৎসা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে দুর্গম এলাকা থেকে ৬৪ জন বেকার যুবক-যুবতীদের এনে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প চালু করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে। যাতে করে বেকার না থেকে তাঁরা প্রশিক্ষিত হয়ে নিজ নিজ এলাকায় চিকিৎসাসেবা দিয়ে মানবতার সেবাই এগিয়ে আসতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য,  মহালছড়ি সেনা জোনের উদ্যেগে আয়োজিত ১৫ দিন ব্যাপী কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প গত ২৭ নভেম্বর ৬৪ জন প্রশিক্ষনার্থী নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের স্বনামধন্য চিকিৎকদের দিয়ে প্রশিক্ষন শুরু করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ