• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2019   Thursday

সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও প্রথম প্রহরে অমর একুশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পন করা হয়েছে।


প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পক্ষথেকে ভারপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিশেষায়িত আমর্ড পুলিশ ট্রেনিং সেন্টারের অধিনায়ক এডিশনাল ডিআইজি আরঙ্গজেব মাহবুব,পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী দপ্তর,খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সকাল ৭টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাতফেরি র‌্যালিটি খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে টাউন হলে গিয়ে শেষ। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

 

এদিকে ভোরে খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমার নেতৃত্বে বিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান শিক্ষক অংপ্রু মারমা বিদ্যালয়ের শিক্ষার্থীদের একুশে ফেব্রুয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস দিবসের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।

 

দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে বিকাল ৪ টায় ২১ শের বই মেলার উদ্ধোধন,আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশিত হয় সাংস্কৃতিক সভা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ