• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রাঙামাটিতে চাকমা ভাষার অক্ষরে স্বাক্ষরতা অভিযান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2019   Thursday

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃহস্পতবিার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে চাকমা ভাষার অক্ষরে স্বাক্ষরতা অভিযান।


‘নাটঘর একাডেমি’র আয়োজনে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে নাটঘর একাডেমির অধ্যক্ষ সচিব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, নাট্যকার ও সাহিত্যিক মৃত্তিকা রঞ্জনন চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী কর্মকর্তা পরিণয় চাকমা, চাকমা ভাষা ও গবেষণা কেন্দ্রের পরিচালক শান্তি চাকমা, স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ প্রমূখ।


বক্তারা বলেন, বাংলা ও ইরেজী ভাষার পাশাপাশি নিজ মাতৃভাষার চাকমা বর্ণমালায় পড়ালেখার চর্চা করতে হবে। তবে শুধু শিখলেই হবে না। তা ব্যবহার ও প্রচলন রাখতে হবে। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করেছে। চারটি ভাষায় পাঠদান চালু হয়েছে। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে।


পরে চাকমা ভাষায় স্বরচিত কবিতা আবৃত্তি ও নৃত্য-সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর নিজ মাতৃভাষা চাকমা বর্ণমালা দিয়ে স্বাক্ষরতা অভিযান পরিচালনা করেন, নাটঘর একাডেমির অধ্যক্ষ সচিব চাকমা ও শান্তি চাকমা।
--হলিবডি২ি৪/সম্পাদনা/সআির.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ