• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাউখালীতে সম্মেলিত উদ্যোগে শহীদ মিনার স্থাপন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

রাঙামাটির কাউখালীতে সন্মিলিত উদ্যোগে আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এই শহীদ মিনার স্থাপনের মুল উদ্যোগ নেন ঘাগড়া মুসলিম যুব সমাজ" এর সহ-সভাপতি ও "স্বপ্নবুনন- ড্রিম ডিভিসার " কাউখালি উপজেলা অ্যাম্বাসেডর এনাম আহমেদ খান। তিনি সবাইকে একত্রিত করে ঘাগড়া উচচ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ও ঘাগড়া মুসলিম যুব সমাজ কর্মীদের নিয়ে টানা ১৫ দিনের পরিশ্রমের পর বাস্তবায়ন করেন শহীদ মিনার।


বুধবার ফিতা কেটে শহীদ মিনারটি উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কাউখালি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কে এম মঞ্জুর হোসেন খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রঞ্জন মনি চাকমা, আরটিএম সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম, ঘাগড়া মুসলিম যুব সমাজের সভাপতি কে এম সাদ্দাম হোসেনসহ এলাকার সর্বসাধারন, স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। উদ্বোধনের পর পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী একটি ফুলের চারা রোপন করেন শহীদ মিনার এর পাশে। অনুষ্ঠানে অতিথিরা এই ধরনের কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ