• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়াচরের বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাধ্যমে নানিয়ারচর উপজেলায় মঙ্গলবার   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিষ্টেম ও সাংস্কৃতিক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে এসব সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্মময় চাকমা, দি চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো চাকমা’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হারমোনিয়াম, সাউন্ড সিষ্টেম, তবলা, ক্রিকেট, ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।

 

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে চর্চা বাড়াতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দেশ বিদেশে এ জেলার অনেক সুনাম রয়েছে। এ সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে লক্ষ্য রেখেই এ সামগ্রীগুলো প্রদান করা হচ্ছে।  

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ