• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে মাঘী পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

মঙ্গলবার খাগড়াছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাঘী পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

সকালে  খাগড়াছড়ি সদরের  আপার পেরাছড়া ধর্ম রক্ষিত বৌদ্ধ বিহারে,পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা,সংঘদান অষ্ট পরিস্কার দান ভিক্ষুদের পিন্ড দান ও ,বুদ্ধ মুর্তি দান, ধর্মীয় দেশনা শ্রবন ও বুদ্ধ মেলাসহ নানা আনুষ্টানিকতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপার পেরাছড়া নিংগ্রাদং বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারের  প্রতিষ্টাতা ক্যাসালা মহাথেরো ভিক্ষু ,পানছড়ি শান্তি পুর অরণ্য কুঠিরের বিহারধ্যাক্ষ ব্রক্ষ্মদত্ত মহাস্থবির ভিক্ষ,আমতলী বৌদ্ধ বিহারের ক্ষেমাসারা স্থবিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ির চৌংড়াছড়ির গেীতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আভিঞানা মহাথেরো। সন্ধ্যায় প্রদীপ পূজা ও আকাশ প্রদীপ উত্তোলন করা হয়।

 

উল্লেখ্য, মাঘী পূর্ণিমা বৌদ্ধ নর-নারীদের কাছে একটি খুবই গুরুত্ব পূর্ণ দিন। কারন এই দিনে ভগবান গৌতম বুদ্ধ বৈশালীর চাপাল চৈত্র্যে মল্লদের শালবনে স্বশিষ্যদের বলেছিলেন মাঘী পূর্ণিমা তিথিকে তিন মাস পরে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি পরিনির্বান লাভ করবেন। ঠিক তিন মাস পর ভগবান গৌতম শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বান লাভ করেন। বৌদ্ধ ধর্মের লোকেরা এই পূর্ণিমাকে আয়ু সংস্কারের দিন হিসেবে ও উল্লেখ করে থাকেন। তখন থেকে বৌদ্ধ ধর্মের লোকেরা এই দিন অতি গুরুত্বে সহিত উৎযাপন করে থাকেন  এবং এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুব গুরুত্ব পূর্ণ দিন। কথিত আছে বুদ্ধের এইরূপ সংকল্প গ্রহনের সাথে সাথে হঠাৎ ভূকম্পন শুরু হয়। ভিক্ষু সংঘ এর কারন জানতে চাইলে বুদ্ধ বলেন তার পরিনিবর্েিনর সংকল্পের কারনে এরূপ হয়েছে। অর্থাৎ তথাগতের জন্ম,মৃত্যু ও বুদ্ধত্ব লাভ কালে জগত এম ভাবে আলোড়িত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ