• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক মোস্তফা কামালের স্মরণসভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019   Monday

সাংবাদিক মোস্তফা কামাল স্মরণে রাঙামাটিতে সোমবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের রিজার্ভবাজারের শিশু নিকেতন প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভা কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক সুনীল কান্তির দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বাংলাদেশ বেতার রাঙামাটি সম্প্রসারণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প কর্মকর্তা মো. জানে আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়–য়া, প্রয়াত মোস্তাফা কামালের সহধর্মিনী জাহেদা আক্তার, সমাজসেবক মনিরুজ্জামান মহসীন রানা, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুন্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, স্মরণসভা কমিটির সদস্য সচিব এসএম শামসুল আলম। উপস্থাপনায় ছিলেন, দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও বাংলাদেশ বেতার রাঙামাটি সম্প্রসারণ কেন্দ্রের উপস্থাপিকা শিখা ত্রিপুরা।

 

মোস্তফা কামাল ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছিলেন তিনি। পাশাপাশি রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ এবং স্কাউট ও ক্রীড়া সংগঠক ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, মোস্তফা ছিলেন মেধাবি এবং বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কাজের গুনের অধিকারী। তার মৃত্যুতে রাঙামাটির মানুষ এক গুনী ব্যক্তিকে হারিয়েছে- যা পূরণ হওয়া কখনও সম্ভব না। তিনি প্রয়াত মোস্তফা কামালের বর্ণাঢ্য গুনাবলির কথা উল্লেখ করে সেগুলো স্মরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ