• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র নিলেন সাংবাদিক সোলায়মান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2019   Wednesday

রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র  সংগ্রহ করেছেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান।

 

বুধবার দুপুরে রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এ সময় তার সাথে ছিলেন পার্বত্য সর্বদলীয় ঐক্য পরিষদ এর আহবায়ক মোঃ ইউনুচ, সদস্য মোঃ কামাল উদ্দীন, শ্রমিক নেতা কাজী মোঃ জালোয়া, সাংবাদিক নেতৃবৃন্দসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোলায়মান এসএ টিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতরা পাশাপাশি তিনি সমাজসেবামূলক কার্যক্রমে জড়িত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএিপি) রাঙামাটি কমিটির কার্যকরী সদস্য, রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক, রাঙামাটি দারুস সালাম ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক ও ক্রিড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

 

ছাত্র জীবনে তিনি আঞ্চলিক সংগঠন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের অন্যতম সংগঠকও ছিলেন তিনি।

 

মনোনয়পত্র সংগ্রহ করে রাঙামাটি সদর উপজেলাবাসীর দোয়া প্রার্থনা করে সাংবাদিক সোলায়মান, নির্বাচিত হলে তিনি পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সরকারের উন্নয়ন পেঁছে দেয়া ও এলাকায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় ভুমিকা রাখার আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ