• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2019   Monday

সোমবার খাগড়াছড়ির লেমুছড়িতে বিনাসরিষা-৯ ও বিনাসরিষা-১০ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ রিগান গুপ্ত এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. এম রইসুল হায়দার। মাঠ দিবসে মহালছড়ি উপজেলার পাকিজ্যাছড়ি এলাকার শতাধিক কৃষক অংশ নেয়।

 

কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গকুল চন্দ্র দেব নাথ ও কৃষক ফরিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনা সরিষা-৯ ও ১০ একটি উপসি জাতের সরিষা। এটি অত্যান্ত লাভজনক এবং কম সময়ে ফলন আসে। তাই এই সরিষা চাষ করলে কৃষক লাভবান হবে।

 

বক্তারা আরো বলেন, সারা দেশের ন্যায় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার মাটি এবং আবহাওয়া বিনা সরিষা চাষের উপযোগী। পরীক্ষামুলকভাবে তিন পার্বত্য জেলায় ১৬৭টি প্রদর্শণী মাঠে এবার ভাল ফলন হয়েছে। ভবিষ্যতেও আগ্রহী কৃষকদের মাঝে সার ও বীজ সরবরাহ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ