• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির দূর্গম পল্লীতে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019   Sunday

রোববার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নয়মাইল এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

নতুন শীতবস্ত্র হিসেবে কম্বল হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পাহাড়ি পল্লীর নারী-পুরুষরা। এসময়  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সহ-ধর্মিনী মল্লিকা ত্রিপুরা, প্রবীন ব্যক্তিত্ব তপন ত্রিপুরা, সমাজকর্মী ও শিক্ষক চন্দ্র কিশোর ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য গনেশ ত্রিপুরা এবং সমাজকর্মী মালিনি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সোয়া দুই লাখ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার পর খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ২২ জানুয়ারি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণ-সংবর্ধনা দেয়ার উদ্যোগ নেন। কিন্তু জেলা আওয়ামীলীগের এই সভাপতি গণ-সংবর্ধনার কর্মসূচির পেছনে টাকা অপচয় না করে দলের নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এরপর থেকেই দলের দুই-একজন নেতা শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসেন।

 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  জেলাজুড়ে সপ্তাহব্যাপি শীতবস্ত্র কর্মসূচি সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে সকল ক্রান্তিকালে দরিদ্র মানুষের অবদানই বেশি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দারিদ্র্যতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে জীবনবাজি রেখেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ