• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি  (সনাক) এর সহযোগিতায় ইযুথ এনগজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান জনাব শিক্ষক মঙ্গল মণি চাকমা, সহাকারী শিক্ষক জনাব শুশোভন চাকমা। সভাপতিত্ব করেন ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিবলী শান্তি চাকমা । অন্তরসেন শুভ এবং সাদিয়া সেলিম বন্যা সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়েস লিডার বাবুল মারমা।

 

উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ টিআইবি’র কার্যক্রম, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ইয়েসদের ভূমিকা, অ্যাডভোক্যাসী অ্যান্ড লিগ্যাল আ্যাডভোকেসি সেন্টার (এলাক) এবং তথ্য অধিকার বিষয়ক  তথ্যাদি ইয়েস সদস্য সুশীল কান্তি চাকমা ও শাবীব আইমান হাবীব পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। কুইজ প্রতিযোগিতার শুরুতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ১০ জন কে বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত অংশগ্রহণকারী নির্বাচিত করা হয়। উক্ত ১০ জন অংশগ্রহণকারীদের চুড়ান্ত পর্বে প্রতিযোগতিার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শান্ত দে - দশম শ্রেণী, দ্বিতীয় স্থান অর্জন করেন সুুজিত চাকমা, দশম শ্রেণী এবং তৃতীয় স্থান অর্জন করেন মিকি চাকমা-দশম শ্রেণী।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ