• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2019   Sunday

রাঙামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে।

 

 রোববার বিকেলে শহরের মাউন্টেইন ভিউ হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের ৩ বছর মেয়াদী নতুন এ পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

 

ফাউন্ডেশনের সকলের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ফাউন্ডেশনের নের্তৃত্বে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়–য়া ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডাঃ নুপুর কান্তি দাশ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি ঊসাং মং, সহ-সভাপতি মোঃ আব্দুল শুক্কুর, সহ-সভাপতি আশীষ কুমার দে, যুগ্ন সম্পাদক শংকর দে,  যুগ্ন সম্পাদক রেজাউল করিম চৌধুরী বাচ্চু, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট রাজিব চাকমা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোষণ চাকমা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক মলয় কিশোর ত্রিপুরা, প্রচার সম্পাদক লিটন শীল, অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মনোজ কুমার ত্রিপুরা, কার্য নির্বাহী সদস্য সঞ্জীব চৌধুরী, কার্য নির্বাহী সদস্য রতন কুমার দে, কার্য নির্বাহী সদস্য জহির আলম, কার্য নির্বাহী সদস্য মোঃ আব্দুল খালেক ও কার্য নির্বাহী সদস্য নীপু মায়া ছেত্রীকে মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়।

 

উল্লেখ, নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে শুরু থেকে শিক্ষার্থীদের মেধা উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযাগী, উৎসাহী এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটির কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি, জিপিএ-৫ প্রাপ্তদের সম্মননা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ’সহ নানামূখী সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ