• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

কাপ্তাইয়ে চালকদের সচেতনতা সৃষ্টিতে রাস্তায় ট্রাফিক পুলিশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2019   Saturday

প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেশ-বিদেশ থেকে আসা শতশত ভ্রমণ পিপাসুরা পর্যটন উপ-শহর খ্যাত রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে আসেন। কিন্তু সমতলের ন্যায় পাহাড়ি এই আকা-বাকা পথেও পর্যটকবাহী পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোর ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি।

 

 

শুক্রবার(১ ফেব্রুয়ারী) বিকেলে পর্যটকবাহী গাড়ির ধাক্কায় ছাত্রলীগের মামুন ও ফরহাদ নামক দু`ছাত্রনেতা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

 শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব পর্যটকবাহী বেপরোয়া পরিবহনের ড্রাইভারদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথা সড়ক দূর্ঘটনা এড়াতে রাস্তায় নামেন কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পালসহ তার টিম। তারা কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শীলছড়ি, বড়ইছড়ি ও বারোঘোনিয়া রেশম বাগান এলাকার ঝুঁকিপূর্ণ অাঁকা-বাকা পথে দাঁড়িয়ে ড্রাইভারদের বেপরোয়া ভাবে গাড়ি চালাতে নিষেধ করাসহ দূর্ঘটনা রোধে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে দেখা গেছে। এসময় মোটরসাইকেল আরোহীদের হেলম্যাট পরিধান করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সঠিক আছে কিনা যাচাই করা হয়।

 

এ বিষয়ে কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানো ড্রাইভারদের  আমরা বিভিন্ন স্পটে গিয়ে ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। তারা বিষয়টিকে খুব ভালো দিচ্ছেন।  আর যারা বিপরোয়া গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা পর্যটন এলাকা, এখানে প্রতিদিন শতশত  পর্যটকবাহী গাড়ী পাড়ি জমায়। তাই  আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে ট্রাফিক অাইন মেনে চলুন,  আমাদের সহযোগীতা করুন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ