• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বিলাইছড়িতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2019   Thursday

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) পুলিশ সেবা সপ্তাহ  শুরু হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে  বিলাইছড়ি থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান দিক এবং উপজেলা পরিষদ মিলনায়তন প্রদক্ষিণ করে আবার থানার সামনে এসে শেষ করা হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে পুলিশ সেবা সপ্তাহ সফল হোক শ্লোগান ধরা হয়।

 

র‌্যালিটিতে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর নেতৃত্বে আরও অংশগ্রহণ করেন সোনালী ব্যাংক বিলাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক অনিল কান্তি চাকমা, কৃষি ব্যাংক বিলাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক মৃদুময় চাকমা, বীর মুক্তিযোদ্ধা ও বাজার পরিচালনা কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়–য়া ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পুলিশ বাহিনী ও উপজেলার সর্বস্থরের জনগণ।

 

র‌্যালি শেষে থানার সামনে সংক্ষিপ্ত পরিসরে  পথসভার আয়োজনের মাধ্যমে পারভেজ আলী বলেন, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি আমরা সকল প্রকার মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, হত্যা, গুম ও অপহরণকে প্রশ্রয় দেব না। তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ তথা দেশ উপহার দিতে পারব।

 

উল্লেখ্য, এবারের পুলিশ সেবা সপ্তাহ ২৯ জানুয়ারি শুরু হয় এবং ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ