• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকলে তুলা চাষীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2019   Thursday

বরকল ব্রীটিশ শাসনামলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কে কার্পাস মহল নামে অভিহিত করেছিল ব্রীটিশ সরকার। তার মধ্যে তৎকালীন পার্বত্য রাঙামাটির বরকল থানার পাহাড়ী অঞ্চলে জুম চাষের পাশাপাশি রের্কড পরিমান উৎপাদন হতো সেই তুলা বা কার্পাস। কিন্তু কালের বিবর্তনে আজ সেই ঐতিহ্যবাহী তুলা বা কার্পাস চাষ হারিয়ে গেছে। তুলা চাষের হারানো ঐতিহ্যবাহী গৌরব ফিরিয়ে আনতে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এ চাষের উপরে কাজ করে যাচ্ছে। গেল ২০০৪ সাল থেকে জেলা ও উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বরকল উপজেলার তুলা চাষীদের নিয়ে চাষ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

 

বৃহষ্পতিবার তুলা উন্নয়ন বোর্ড বরকল উপজেলা ইউনিটের উদ্যোগে উপজেলা কর্মচারী ক্লাবে তুলা চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় প্রধান অথিতি ও প্রধান প্রশিক্ষক ছিলেন পরেশ চন্দ্র চাকমা ও উপজেলা কটন ইউনিট অফিসার মোঃমকবুল হোসেন। সাবেক স্কুল শিক্ষক অপূর্ব মিত্র চাকমা সহ প্রশিক্ষনে ৩০জন তুলাচাষী অংশ গ্রহন করেন।

 

উপজেলা কটন ইউনিট কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান-বরকল উপজেলায় পাহাড়ী তুলা ও সমতল তুলা নামে দু ধরনের তুলার চাষ হচ্ছে। এবারে পাহাড়ী তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯০০ হেক্টর। চাষ করা হয়েছে ৮৪৯ হেক্টর জমিতে।  উৎপাদনের লক্ষ্যমাত্রা ১লক্ষ ৮০ হাজার কেজি বা ১৮ বেল। আর সমতল তুলা চাষের লক্ষ্যমাত্রা ১৬০ হেক্টর। চাষ করা হয়েছে ১২১হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ৫০ হাজার ৮শত ২০ কেজি বা ৫ বেল। চলতি বছর তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি আশাবাদী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ