• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুদকের দায়ের করা চেক জালিয়াতির মামলা চার্জ গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2019   Thursday

চেক জালিয়াতির মামলায় যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপু ও রূপালী ব্যাংকের কর্মকর্তা রুমা বড়ুয়ার বিরুদ্ধে রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা মামলায় আদালত মামলার চার্জ গঠন করেছেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য্য করেছেন আদালত। 

 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৮ কোটি টাকার বাস্তবায়নাধীন রাঙামাটি শহরের আসামবস্তির নারিকেল বাগান এলাকায় রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্র্মানের জন্য কাজ পান মেসার্স মাইশা ট্রেডার্স-এর সত্বাধিকারী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান দীপু। টেন্ডার আহ্বানকারী প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে মুজিবুর রহমান রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা থেকে চেক জালিয়াতি করে ৪১ লাখ ২০ টাকার ব্যাংক গ্যারান্টির সার্টিফিকেট জমা দেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারে ওই হিসাব নম্বরে কোন টাকাই জমা নেই। এতে দুদক রাঙামাটির কাছে অভিযোগ দায়ের পর দুদকের কর্মকর্তা তদন্ত করে চেক জালিয়াতির সত্যতা পান। এতে দুদকের পক্ষ থেকে মুজিবুর রহমানকে ১ নম্বর ও রুমা বড়ুয়াকে ২ নম্বর আসামী করে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ে করে। ওই ব্যাংকের তবলছড়ি শাখা ভবন থেকে দুদুকের কর্মকর্তারা কোতয়ালী পুলিশের সহায়তায় রুমা বড়ুয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে মুজিবুর রহমান দীপুকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তিনি পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান।


এদিকে, বুধবার রাঙামাটি জেলা আদালতের বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ মোঃ দলীল উদ্দীনের আদালতে চেক জালিয়াতির মামলার প্রাথমিকভাবে মামলার সত্যতা প্রমাণিত হওয়ার দন্ডবিধি অনুযায়ী ৪২০/৪৬৭/৪৬৮/৪০৯/১০৯/৪১৭ নং ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক অভিযোগপত্র দাখিল করা হয়। এতে অভিযোগপত্রে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার চার্জ গঠন করে এবং পরবর্তী ২ এপ্রিল স্বাক্ষী হাজির করে মামলার দিন ধার্য্য করেন।


মামলার আইনজীবি জুয়েল দেওয়ান জানান,দুদকের দায়ের করা রাঙামাটির চাঞ্চল্যকর চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালত চার্জ গঠন করে পরবর্তী ২ এপ্রিল স্বাক্ষী হাজির করে মামলার দিন ধার্য্য করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ