• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মহালছড়িতে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2019   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে।

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় ১৬টি টিম নিয়ে মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির প্রাঙ্গণে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজন কমিটির সভাপতি সাগর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নিবার্হী অফিসার মো: নাদিম সারোয়ার, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা যুবলীগ এর সভাপতি দীপন ধর, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহালছড়ি উপজেলা ক্রীড়া সম্পাদক রোকন মিয়া প্রমূখ।


উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, মহালছড়িতে রূপন মহাজনের স্মৃতি ধরে রাখা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গত বছর থেকেই রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজন করা হচ্ছে। এ টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে একদিকে রূপন মহাজনের স্মৃতি অমলিন থাকবে আর একদিকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে।


আলোচনা শেষে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।


উল্লেখ্য, মহালছড়িতে ২০০৩ সালের ২৬ আগষ্ট রূপন মহাজন বন্ধু-বান্ধবসহ মুবাছড়িতে এক ফুটবল খেলা দেখতে গেলে সেখান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে রূপন মহাজনকে আর কোন হদিস পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ