• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সেনাবাহিনীর খাগহড়াছড়ি সদর জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মোঃ সোহেল আলম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  নুরুল আলমসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সদর স্থানীয় গরীব, অসহায়দের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র তুলে দেন জোন অধিনায়ক।

 

এদিকে বিকেলে জেলা সদরের ভাইবোনছড়ায় স্থানীয় দুটি পাড়ার স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেছে সেনাবাহিনী।

 

ভাইবোনছড়া সেনা ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে দূর্গম ভাইবোনছড়াস্থ ২টি পাড়ায় এসব খেলা সামগ্রী বিতরণ করেন সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন। সদর জোন কর্তৃক প্রদানকৃত ক্রীড়া সামগ্রী মুসলিমপাড়ার মোঃ তাজুল ইসলাম ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ৬ নং প্রকল্পপাড়ার  রিপন চাকমা গ্রহণ করেন। খেলাধুলার সামগ্রীসমুহ পেয়ে এলাকাবাসী নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ