• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বাঘাইছড়িতে ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম শান্তিপূর্নভাবে পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2019   Wednesday

বুধবার থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা) ডাকে ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। 

 

অবরোধের প্রথম দিনে বুধবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও নৌপথে সকল প্রকার যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। উপজেলায় দোকান পাট খোলা থাকলেও বাজার বর্জনের কারনে কোন পাহাড়ী বিক্রেতারা আসেনি। অবরোধ চলাকালে পিকেটাররা বিভিন্ন স্থানে পিকেটিং করেছে এবং সড়কে টায়ার জ্বালিয়েছে। তবে অবরোধের কারণে আইন-শৃংখলা রক্ষায় উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা টহল জোরদার ছিল।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল মঞ্জুর জানান, ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপুর্ণভাবে চলেছে। অবরোধের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


উল্লেখ্য,গেল ৪ জানুয়ারী উপজেলায় বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) কর্মী বসু চাকমা নিহত হন। পর দিন ৫ জানুয়ারী প্রভাত কুসুম চাকমা প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের ২৭ জন নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরো একটি অস্ত্র আইনের মামলা দায়ের করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ