• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার মানোন্নন সম্পর্কিত মতবিনিময় সভায়
রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2019   Wednesday

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষা কর্মকর্তাদের আরো বেশী কার্যকরী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


শিক্ষকদের স্কুলে অনুপস্থিতির কারণে দুর্গম এলাকার স্কুল গুলোতে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, শিক্ষকরা স্কুল গুলোতে উপস্থিত না থাকা এবং ঠিক মতো ক্লাস না করার কারণে প্রাথমিক বিভাগে ফাউন্ডেশন মজবুত হচ্ছে না। এর জন্য শিক্ষা কর্মকর্তারা যদি প্রতিনিয়ত বিভিন্ন স্কুল গুলোতে মনিটরিং জোরদার করে তাহলে শিক্ষকরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকবে এবং শিক্ষার গুনগত মানও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।


বুধবার জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মুস্তাফিজুর রহমান, রাঙামাটি জেলা পিটিআই সুপারিনটেনডেন্ট সুলতানা পারভীর, জেলা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।


প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি রাঙ্গামাটি জেলা পরিষদ চতুর্থ শ্রেণীর বৃত্তি চালু করে শিক্ষার গুনগত মান বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্গম এলাকা গুলোতে শিক্ষার হার বাড়াতে আমাদেরকে সকলকে আরো বেশী সচেষ্ট হতে হবে। শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষা কর্মকর্তারা যদি এগিয়ে আসে তাহলে স্কুলের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি বাড়বে এবং ঠিক মতো ক্লাস করতে শিক্ষকদের আগ্রহ বাড়বে বলে তিনি মন্তব্য করেন।


পরে সভায় শিক্ষকদের সাথে শিক্ষার মান বৃদ্ধিতে করনীয় সম্পর্কে জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের সাথে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মুস্তাফিজুর রহমান।


সভায় ১০ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ