• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2019   Sunday

স্বোচ্ছাসেবী সংগঠন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাঙামাটিতে র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে র‌্যালীর উদ্বোন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। পরে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর ইন্সটিটিউট প্রাঙ্গনে গিয়ে।শেস হয়। এতে চাকমা,মারমাসহ পাহাড়িদের ঐতিহ্যবাহী নিজ সংস্কৃতির জাতীয় পোশাকে ( পিনোন-খাদি-ধুতি) হাতে প্লে-কার্ড নিয়ে প্রায় দু’শতাধিক বিভিন্ন শ্রেণির লোক অংশ নেন।


পরে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম।এ সময় সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি মো. সোলায়মান, বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা চঞ্চু চাকমা, সচিব চাকমা, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ, হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমা শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চস্থ হয় চাকমা ভাষায় রচিত নাটক ‘ফাজা’। এ ছাড়াও নৃত্য, চাকমাদের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান থেঙাভাঙাগীত(পালা গান), আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল নাচে, গানে, নাটকে ভরপুর। ফাজা নাটকটি মাতায় দর্শকদের। নাটকটি রচনা ও পরিচালনা করেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, উদীয়মান সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ, সাধারণ সম্পাদক নিকেল চাকমা, পারমিতা চাকমা, সুহিতা দেওয়ান, প্রিয়াঙ্কা চাকমা, রোমিকা চাকমা, নমিতা চাকমা, প্রসেনজিৎ চাকমা, নিপায়ন চাকমা, শ্যামল চাকমা, ওয়াইপ্রু চাই মারমাসহ অনেকে। অনুষ্ঠানে পরিবেশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- প্রিয়াঙ্কা চাকমা, নিরু চাকমা, অনন্ত চাকমা ও জোনাকি চাকমা। শেষে হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমার শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এতে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি মো. সোলায়মান, বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা, চঞ্চু চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বিজ্ঞান্তর তালুকদার ও অনিলা চাকমা।


অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে আনাচে-কানাচে বিভিন্ন স্থানে নতুন নতুন সংগঠন গঠিত হয়। কিন্তু সেই সংগঠনের কার্যক্রম দৃশ্যমান মাত্র। তবে পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙামাটিতে এ হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয় এবং গৌরবের।


বক্তারা আরো বলেন, সংগঠনটির কর্মীরা দীর্ঘদিন যাবৎ নিজেদের পকেট থেকে দৈনন্দিন জীবনের খরচের টাকা বাচিঁয়ে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছে। যা কোন প্রতিষ্ঠান থেকে অদ্যবদী কোন প্রকার সহযোগিতা পাইনি। সংগঠনের পক্ষ থেকে দাবী জানিয়ে বলা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠিত হয়। চুক্তির ধারা অনুযারী সাংস্কৃতিক বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার কথা থাকলেও এগুলো এখনো কোনো প্রকার কার্যকর হয়নি। যার কারনে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় সংগঠনগুলো। যেহেতু স্থানীয় এ হিলর ভালেদী ও অঙ্গ সংগঠন হিলর প্রোডাকশন দীর্ঘদিন যাবৎ অক্লান্তভাবে পরিশ্রম করে কাজ করে যাচ্ছে সে অনুসারে এ সংগঠনের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ