• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জোন`র উদ্যেগে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2019   Friday

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন`র সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প (ইয়ুথ) কর্তৃক আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত "সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষন কর্মশালা" এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় মিলনায়তনে উক্ত সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী দিনের কর্মশালা, আলোচনা সভা ও অংশগ্রহনকারী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাউপকরন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ইয়ুথ`র পরিচালক মো. ইকবাল হোসেন`র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন`র জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম এসজিপি, এসইউপি, পিএসসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিয়াম লেবরেটরি স্কুল`র উপাধ্যক্ষ ও ইয়ুথ`র উপদেষ্টা মো. পারভেজুল ইসলাম, ইয়ুত`র আজীবন সদস্য মো. আমজাদ হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি সদর জোন`র জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম এসজিপি, এসইউপি, পিএসসি উপস্থিত সকলের সামনে উক্ত কর্মশালা আয়োজনের উদ্দেশ্য বর্ননা করেন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য সপ্তাহব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালা থেকে প্রাপ্ত শিক্ষা কিভাবে তাদের ভবিষ্যত জীবনে কাজে লাগবে এবং কিভাবে কাজে লাগানো সম্ভব এ বিষয়ে আলোচনা করেন ও অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব`র ছুটিতে দেশে বেড়াতে এসে এ ধরনের মহতী উদ্যোগ গ্রহন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। 

 

বিশেষ অতিথির বক্তব্যে বিয়াম লেবরেটরি স্কুল`র উপাধ্যক্ষ ও ইয়ুথ`র উপদেষ্টা মো. পারভেজুল ইসলাম তার বক্তব্য প্রধান অতিথি ও রাঙামাটি সদর সেনা জোন`র অধিনায়ক কে উক্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন ও আয়োজনের দায়িত্ব ইয়ুথ কে দেয়ায় পুরো ইয়ুথ পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন ও এই কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন করায় অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব কে ধন্যবাদ জানান।

 

আলোচনা সভার পর প্রশিক্ষকদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্বারক তুলে দেয়া হয়। এরপর উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে শিক্ষা উপকরন ও বই তুলে দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ