• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2018   Thursday

মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিককমিটি (সনাক) এর উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে অনুষ্ঠিত সভায় সনাক সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, সনাক-স্বাস্থ্য উপ কমিটি আহবায়ক নিরপা দেওয়ান, রায়ামাটি জেনারেল হাসপাতালের কনসালটেন্টরাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এবং সনাক, স্বজন, ইয়েস,ইয়েস ফ্রেন্ডসও টিআইবি সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা।

 

সভায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর কাজের মাধ্যমে কাজের ফলে যে ইতিবাচক পরিবর্তনগুলো হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেজলাইন জরিপ অনুযায়ী হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের ডিউটি রোস্টার হেল্প ডেস্কের পাশে উন্মুক্ত রাখা, বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ রেজিস্টার রাখা,নারী পুরুষ আলাদা আলাদা কাউন্টার, মাতৃদুগ্ধ খাওয়নোর স্থান সুরক্ষা ও প্রতিটি ওয়ার্ডে খাদ্য তালিকা উন্মুক্ত করা প্রভৃতি বিষয়ে উন্নতি সাধিত হয়েছে এবং প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

 

সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার তার বক্তব্যে বলেন সনাক-টিআইবি এর বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবারমান বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে ব্যবহৃত ইসিজি মেশিন, আল্ট্রাস্নোগ্রাফ মেশিনসহ অন্যান্য মেশিন ব্যবহারের কার্যকারিতা আগের থেকে অনেকগুন বেড়েছে। তিনি আরও বলেন বর্তমানে জেন্ডার বেইজড বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেয়া হয়েছে। স্বাস্থ্য সেবারমান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্ত বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাস্তবায়িত হলে সেবারমান আরও বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ