• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষ অধিকার থেকে বঞ্চিত-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

রাঙামাটির ২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, এলাকার জনমুখী শাসন ব্যবস্থার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এখনো চুক্তি বাস্তবায়িত হয়নি। পার্বত্য চুক্তিতে নারীর অধিকার, আদিবাসীদের প্রথাগত অধিকারের স্বীকৃত দেয়া হলেও চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

 

তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় নানান সমস্যা নিয়মিত লেগে আছে। তুচ্ছ ঘটনাকে পুজি করে উদ্দেশ্যমূলকভাবে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় অপরাধীরা অপরাধ কাজ করেও পার পেয়ে যাচ্ছে। টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম পরিচালনার জন্য এখানে আইন ও প্রতিষ্ঠান থাকলেও কে কর্তৃপক্ষ তার কোন ঠিক নেই। কোন সৃষ্টি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়।


শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারী অধিকার শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আউটার স্টেডিয়ামের আশিকার সম্মেলন কক্ষে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পুগোবেলের আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পুগোবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান রিতা চাকমা।


উষাতন তালুকদার তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসন ব্যবস্থা পরিচালনার জন্য আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ আছে কিন্তু তার আইন অকার্যকর করে রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের প্রধান প্রতিষ্ঠান আঞ্চলিক পরিষদের আইনের কার্যকারিতা নেই। জেলা পরিষদগুলো অকার্যকর করে রাখা হয়েছে। জেলা পরিষদের গম-চাল ভাগ করা ছাড়া কিছু নেই। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার পরিষদগুলোর আইনকে অকার্যকর অবস্থায় রাখার কারণে জেলা প্রশাসক নিজেকে সরকারের প্রথম সন্তান মনে করেন। পুলিশ সুপার নিজেকে প্রধান ভাবেন। এভাবে চলছে পাহাড়ের শাসন ব্যবস্থা।


তিনি বলেন, পার্বত্যাঞ্চলের ভুমি ও ভুমি ব্যবস্থাপনার জন্য হেডম্যান, সাকের্ল চীফ আছে। যুগ যুগ ধরে তারা ভুমি ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন না হওয়ায় তাদের কাজের গতি পাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ