• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

রাঙামাটিতে খিয়াং জনগোষ্ঠীর প্রথাগত উত্তরাধিকার ও নারীদের অবস্থান নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত খিয়াং জনগোষ্ঠীর প্রথাগত উত্তরাধিকার এবং খিয়াং নারীদের অবস্থান নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। 

 

কর্মশালায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে খিয়াংরা এখনও অনেক পিছিয়ে পড়ে আছে। তাদের প্রথাগত আইনকে সরকার অমান্য করার কারণে তারা ভুমি থেকে উচ্ছেদ হচ্ছেন। দারিদ্রতার কারণে ছেলেমেয়ে পড়ানো সম্ভব হচ্ছে না।

 

রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে ডব্লিউইএভিএ-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। ডব্লিউইএভিএ নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউএনডিপির প্রতিনিধি ঝুমা দেওয়ান, বাংলাদেশ খিয়াং কল্যাণ সমিতির সভাপতি অংথুই খিয়াং, সাধারণ সম্পাদক পাইথুইঅং খিয়াং প্রমূখ।


কর্মশালার শুরুতে খিয়াং জনগোষ্ঠী উপর গবেষণা মুলক প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা এবং শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী।

 

কর্মশালায় খিয়াং জনগোষ্ঠীর প্রথাগত উত্তরাধিকার, খিয়াং নারীদের অবস্থানসহ খিয়াংদের বর্তমান ও অতীতের অবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ