• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে
খেলাধূলা মানুষের সম্প্রীতি ও বন্ধুত্ব বাড়ায়- ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2018   Monday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি আর্মি জোন এবং মহালছড়ি উপজেলা পরিষদের যৌথ  উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির ২১ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল টূর্ণামেন্ট-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

 

রোববার মহালছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যলয়ের খেলার মাঠে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,  মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি সদর ইউপি চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি জোনের জোন উপ অধিনায়ক মেজর আতিকুল হক, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

 

এ প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় যে  দুইটি দল অংশ গ্রহন করেছে, মহালছড়ি ইউনিয়ন একাদশ বনাম মাইসছড়ি ইউনিয়ন একাদশ। খেলার চুড়ান্ত পর্যায়ে ৪-০ গোলে মাইসছড়ি একাদশকে হারিয়ে মহালছড়ি ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। 

 

খেলায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরনকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধূলা মানুষের সম্প্রীতি ও বন্ধুত্ব বাড়ায়। খেলাধূলা মানুষকে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখে। এলাকায় শান্তি ও সম্প্রীতি স্থিতিশীল রাখার অংশ হিসেবে এ প্রীতিফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 

 

উল্লেখ্য, গেল ২ ডিসেম্বর ২১তম শান্তিচুক্তি বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন ও মহালছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে  এ প্রীতি ফুটবল টূর্ণামেন্টে উপজেলার চারটি ইউনিয়নের মোট চারটি দল অংশগ্রহন করে এবং সর্বশেষ মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ ও মাইসছড়ি ইউনিয়ন একাদশ চুড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ