• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে নির্বাচনী সমাবেশে
পাহাড়ে ধানের শীষে জোয়ার বইছে- মনিস্বপন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2018   Monday

ধানের শীষের পক্ষে পাহাড়ের গণজোয়ার বইতে শুরু করায় ক্ষমতাসীনদের মাথায় গন্ডগোল শুরু হয়েছে মন্তব্য করে ২৯৯ নং রাঙামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন।

 

সোমবার রাঙামাটির লংগদু উপজেলায় নির্বাচনী প্রচারিভাযানে গিয়ে মনিস্বপন দেওয়ান উপজেলাবাসীর প্রতি এই আহবান জানিয়ে বলেন, সারাদেশের ন্যায় পাহাড়ের জনগণও বহু বছর পর তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস-চাঁদাবাজ, লুন্ঠনকারি বাকশালীদের বিদায়ে ব্যালটের মাধ্যমে উচিত জবাব দিতে জাতীয় ঐক্য ফ্রন্টের আহবানে সাড়া দেওয়ার আহবানও জানান বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। সোমবার দুপুরে লংগদু উপজেলাধীন ভাসাইন্যাআদম ইউনিয়নে নিবাচনী সমাবেশ মনিস্বপন দেওয়ান এসব কথা  বলেন।

 

এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, রাঙামাটি জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সোমবার সকালে লংগদু উপজেলায় নির্বাচনী সফরে গিয়ে ভাসাইন্যাআদম ইউপি’র কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতি অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ভাসাইন্যা আদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের।

 

বিএনপির নেতৃবৃন্দ জানান, সোমবার ও মঙ্গলবার এই দু’দিনে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানানো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ