• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের সাথে পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2018   Saturday

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের একটি টিম শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের  সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  অফিস কক্ষে সাক্ষাতকালে পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে এলাকার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিগত বছর অতিবৃষ্টি এবং ভূমিধসের কারণে প্রচুর প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত লোকদের স্থায়ী পুনর্বাসন করার মতো সামর্থ পরিষদের নাই। এক্ষেত্রে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এগিয়ে এলে পরিষদ তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।  

 

৫ সদস্যবিশিষ্ট  টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ চিফ অব মিশন এর গিওর্গী জিগাউরী। অন্য সদস্যরা হলেন  পিপি কে সিদ্দিক, পিনায়স জাসি, বিএম মনসুর রহমান, শাহেদ শাহাব শাহরিয়ার।  এসময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।   

 

গিওর্গী জিগাউরী (সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন এবং স্থানীয় বিভিন্ন কারণে বাস্তুচ্যুত লোকদের জন্য কাজ করে থাকে। এ ধরনের বাস্তুচ্যুতদের বিষয়ে জানা এবং কাজ করার জন্য তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনার জন্য এসেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ