• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এছাড়া আরও স্মৃতি বক্তব্য পেশ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মর্তা ডা. নীতিশ চাকমা, থানা অফিসার ইনচার্জ, পারভেজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, হিলবিডি২৪ডটকম এর উপজেলা প্রতিনিধি অসীম চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।

 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বও আজকের এই দিনে স্বাধীনতার পর যেন দেশ অচল হয়ে পরে  সে লক্ষ্যে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় তৎকালীন পাকিস্তানী সেনারা বাংলাদেশের বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করেছিল। শুধু ১৪ ডিসেম্বর নয় এর আগে এবং পরেও বুদ্ধিজীবি হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল এসব বুদ্ধিজীবিদের হত্যা করা হলে দেশ স্বাধীন হওয়ার পর দেশটা চালানো সম্ভব হবে না, পুরোটাই অচল হয়ে যাবে। তাই দেশে মেধাশক্তি বিনাশ করার জন্য তালিকা ধওে ধরে দেশের মেধা ও বুদ্ধিজীবিদের জঘন্যভাবে হত্যা করেছে তারা। তারা ভাবতে পারেনি যে বঙ্গবন্ধুর চিন্তা, চেতনা ও দর্শনকে কখনও শেষ করা যায় না এবং আমরা আশা রাখি দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একদিন শ্রেষ্ঠতার কাতারে আমরা সামিল হতে পারব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ