• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পৃথিবীতে রাঙামাটির একমাত্র লাভ পয়েন্ট

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018   Saturday

ঘটনাটি ছিল ২০১৪ সালের মার্চ মাসের ২০ তারিখ। রাঙামাটির পর্যটনের ঝুলন্ত ব্রীজের অদূরে কাল বৈশাখি ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী পর্যটক আলাউদ্দিন পাটোয়ারী ও তাঁর নববধূ আইরিন সুলতানা লিমা।


এ ঘটনার পরের দুই দিন পুরো কাপ্তাই হ্রদ চষে ফেলেছিল ডুবুরি আর উদ্ধারকারী দল। ঘটনার তৃতীয় দিন সকালে একে অন্যকে জড়িয়ে ধরা অবস্থায় হ্রদে ভেসে ওঠে দুজনের মৃতদেহ। মরণও যেন পারেনি দুজনকে আলাদা করতে। ওই বছরের অর্থাৎ ২০১৪ সালের ২২ মার্চ রাঙামাটি ডিসি বাংলোসংলগ্ন পার্কের পাশের হ্রদেই তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।


সেই আলাউদ্দিন-লিমা দম্পতিসহ পৃথিবীর সব ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাঙামাটির পলওয়েল পার্কে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। যেখানে ভালোবাসার স্মারক হিসেবে একটি দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে এবং এখানে বেড়াতে আসা প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীরা নিজেদের পারস্পরিক বন্ধনের চিহ্ন হিসেবে একটি স্ট্যান্ডে তালা ঝুলিয়ে চাবিটি কাপ্তাই হ্রদে ছুড়ে ফেলবেন।


কিন্তু আলাউদ্দিন-লিমা দম্পতির জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বর্ননা এ লাভ পয়েন্টের কোথাও নেই। ফলে দুরদুরান্ত থেকে রাঙামাটি বেড়াতে আসা মানুষেরা কি জন্য লাভ পয়েন্ট করা হলো সে বিষয়ে জানতে পারছেনা। কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনে মানুষকে আরো সচেতন করতে আর ভালোবাসায় উদ্বুদ্ধ করতে আলাউদ্দিন-লিমা স্মরনে নির্মিত লাভ পয়েন্টে তাদের ঘটনার বর্ননা দিয়ে লোকজনকে জানানোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।তা না হলে রাঙামাটির লাভ পয়েন্ট নির্মানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ