• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

নিরাপত্তা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আনন্দ চাকমা
অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতার আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018   Thursday

নিজেকে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেডিক ফ্রন্ট ইউপিডিএর এর নানিয়ারচর সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক দাবী করে আনন্দ চাকমা ওরফে পরিচিতি নামে এক মধ্য বয়সি যুবক প্রেস কনফারেন্স করেছে খাগড়াছড়ি প্রেস ক্লাবে। অস্ত্রের পথ ছেড়ে নিজ ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রাঁণঘাতি সংঘাত পথ ছেড়ে শন্তির পথে স্বাভাবিক জীবনে ফিরার কথা সাংবাদিকদের কাছে দাবী জানান তিনি।

 

বুধবার রাতে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সেনাবাহিনী কাছে আতœসমর্পন করেন তিনি। সেনাবাহিনীর মহালছড়ি জোনে এসে অস্ত্র সমর্পন করার পর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি  করা হলে তিনি জানান, অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিন্তু ইউপিডিএফ এর ভয়ে আতœসমর্পনের সাহস করছেন না তারা।

 

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব কনফারেন্স রুমে তিনি এসব কথা বলেন তিনি। এ সময় পাহাড়ে চলমান সংঘাতে জীবনের নিরাপত্তা না থাকার কথা উল্লেখ করে তিনি ৩৬ বছর ধরে জগঙ্গে জীবন কাটানোর দূ-সহ জীবনের কথা জানান। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা আনন্দ চাকমা প্রায় ৩৬ বছর ধরে গেরিলা জীবন কাটচ্ছেন। গত ৪ বছর ধরে তিনি ইউপিডিএফ এর সঙ্গে জড়িত বলে জানান।

 

এ সময় তিনি আঞ্চলিক সংগঠনগুলো চার ভাগে বিভক্ত হয়ে খুন,গুম,অপহরণ,চাঁদাবাজীতে ব্যস্ত উল্লেখ করে তিনি বিগত সময়ে হত্যাসহ নিজেদের নেতাকর্মীদের নানা ঘটনায় উদ্বেগের কথা প্রকাশ করেন। 

 

সে সময় তিনি তার ছেলে-মেয়েদের নিরাপত্তার কথাও তুলে ধরেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতার কথা তুলে ধরেন। আনন্দ চাকমা ওরফে পরিচিতি প্রথমে মহালছড়ি জোন কমান্ডার এর কাছে অস্ত্র সমর্পন করে বিষয়টি খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ