• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২১তম বর্ষপূর্তি’তে আলোচনা সভা

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2018   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিলাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,বিলাইছড়ি থানা কমিটির আয়োজনে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনসংহতি সমিতির(জেসএস) জেলা কমিটির সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা। জেসএস বিলাইছড়ি থানা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসএস বিলাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক ও এম,পি প্রতিনিধি বীরত্তম তঞ্চঙ্গ্যা, জেসএস বিলাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও এম,পি প্রতিনিধি টিপু চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উৎপলা চাকমা, বিলাইছড়ি মহিলা সমিতির সভানেত্রী অরুনা দেবী চাকমা, জেসএস বিলাইছড়ি থানা কমিটির সদস্য ও ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জেসএস বিলাইছড়ি কমিটির সদস্য ও ২নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা ও বিলাইছড়ি জেসএস সদস্য রমাকান্ত আমু প্রমূখ। বিলাইছড়ি জে,এস,এস এর দপ্তর ও সহ-সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা ও যুব সমিতির সাধারণ সম্পাদক রাজিব তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেসএস বিলাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। সভাপতি,  প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি যুব সমিতির সভাপতি সুনীল তঞ্চঙ্গ্যা।

 

বক্তারা  অভিযোগ করে বলেন, বপার্বত্য চুক্তির একুশ বছর অতিবাহিত হলেও এখনো চুক্তির মৌলিক ধারাগুলো অবাস্তবায়িত রয়ে গেছে। অনেকের রক্তের এবং অনেক মা-বোনের ইজ্জতের বিনিময়ে একটু শান্তিতে বসবাসের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু চুক্তির পরও সেই আগের মত নির্বিচারে হত্যা, নারী ধর্ষণ, সাধারণ জনগণের উপর দমন নিপীরন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বুদ্ধ মূর্তি ভাঙ্গাসহ বিভিন্ন ধরণের হয়রানি মূলক মামলা দেয়া হচ্ছে। তারা সরকারের কাছে প্রশ্ন রাখেন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কি দোষ করেছি? কেন আমরা স্বাধীনভাবে সভা, সমাবেশ ও জনসংযোগ করতে পারিনা ? কেন মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে ?

 

বক্তারা  সরকারের প্রতি আহবান  জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হয়। এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে যেন গণতান্ত্রিকভাবে বিভিন্ন সভা সমাবেশ করতে দেয়া হয়। তাহলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ