• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

লক্ষ্মীছড়িতে প্রথমবারের মতো পার্বত্যচুক্তি’র বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় রোববার পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি র‌্যালি বের করা হয়।

 

রবিবার সকাল ৯টায় র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পার্বত্য জনসংহতি সমিতি(জেএসএস) লক্ষ্মীছড়ি শাখা, লক্ষ্মীছড়ি কলেজ, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীছড়ি কেজি স্কুল, পিএফসি কিন্ডার গার্টেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

 

র‌্যালি শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপি মেলার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান। পরে আলোচন সভা, “শান্তি চুক্তি ও বাংলাদেশ” শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান মিজান।

 

এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমাসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় শান্তি কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ