• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তির অনুষ্ঠানে
পার্বত্য চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

নানা কর্মসূচীর মধ্য দিয়ে রোববার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

 

 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি. জে. হামিদুল হক, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ সরকারী বে-সরকারি সামরিক বে-সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উডিয়ে দিনব্যাপি কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।  এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা সমস্যা বিরাজ করছিলো। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। এর ফল স্বরূপ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এ অঞ্চলের দীর্ঘদিনের হানাহানি, মারামারি বন্ধ হয়। প্রতিষ্ঠিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। পার্বত্য চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। বাকী কটি ধারা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

 

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে পাহাড়ে সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে ১৯৯৭ সালের এই দিনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটে।

 

পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে নতুন যুগের সুচনা হয়েছে মন্তব্য করে তিনি বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা জাতির পিতার সপ্নের সুখী সমৃদ্ব ও শান্তিপূর্ন সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন,উদ্বেগ-উৎকণ্ঠা, শঙ্কা, রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের দীর্ঘ বছরের অস্থিতিশীল পরিবেশের বলয় থেকে প্রায় বেরিয়ে এসে পার্বত্য চট্টগ্রামে এখন শান্তি ও উন্নয়নের সুবাতাস বইছে। পাহাড়ে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। লেগেছে আধুনিকতার ছোঁয়া। পার্বত্য জেলায় দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন এ পাহাড়ি জনপদ। আর সব হয়েছে ঐতিহাসিক পার্বত্য চুক্তির কারণে বলে  তিনি উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ