• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2018   Saturday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার যৌথখামার, ভুপেন কার্বারী পাড়া, সুরেন্দ্র কার্বারী পাড়া ও বিজিতলা পাড়াসহ কয়েকটি গ্রামের গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ ঔষুধ বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

শনিবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত মহালছড়ি জোনের অধীন বিজিতলা আর্মি ক্যাম্পের আওতায় নুনছড়ি প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্প স্থাপন করে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় নারী পুরুষ মিলে প্রায় ২ শতাধিক রোগীর চিকিৎসা ও ঔষুধ বিতরন করা হয়। তখন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, মহালছড়ি জোনের আর এম ও ক্যাপ্টেন ইমরান জুয়েল।

 

চিকিৎসাকালীন সময়ে আর এম ও ক্যাপ্টেন ইমরান জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের ফলে এলাকায় সর্দি-কাশি, জ¦র, মাথা ব্যাথাসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্গম এলাকার গরীব লোকেরা অর্থের অভাবে সদরে কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয়না। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে মহালছড়ি জোনের উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী গ্রহন করা হয়। এ যাবত মহালছড়ি জোন বিভিন্ন দুর্গম পাহাড় বেষ্টিত  এলাকায় গিয়ে এ ধরণের মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন করে আসছে। আগামীতেও পর্যায়ক্রমে সব এলাকায় গিয়ে এ ধরণের চিকিৎসা প্রদান করা হবে বলে জানান তিনি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ