• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2018   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যেগে আয়োজিত কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।


মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে মহালছড়ি টাউন হলে জোনের আওতাধীন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ি বাঙ্গালী বেকার যুবক-যুবতী মিলে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহনে ১৫ দিন ব্যাপী এ কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়।


এ সময় জোন অধিনায়ক ট্রেনিং ক্যাম্প উদ্বোধনকালে বলেন, মহালছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে প্রতি মাসে কমপক্ষে ৩-৪ বার মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে গরীব ও দুস্থ মানুষের ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। এ অভিজ্ঞতা থেকে তিনি বলেন, নানা কারণে দুর্ঘটনায় কবলিত হয়ে প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকে জীবনের চরম পরিণতি ভোগ করতে হয়েছে।


দুর্গম পাহাড়ি এলাকার সেইসব চিকিৎসা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে দুর্গম এলাকা থেকে বেকার যুবক-যুবতীদের এনে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প চালু করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তাঁরা প্রশিক্ষিত হয়ে নিজ নিজ এলাকায় চিকিৎসাসেবা দিতে পারে।


জোন অধিনায়ক প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জেলা ও বিভাগীয় থেকে স্বনামধন্য ডাক্তারের উপস্থিতিতে ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে যাঁরা মনোযোগী হবেন তাঁরা নিজ গ্রামে যে কোন রোগীর প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। সমাপনী দিনে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যোগ্যতানুযায়ী সার্টিফিকেট প্রদান করা হবে। সকল প্রশিক্ষণার্থীকে নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহন করে প্রশিক্ষকের নির্দেশনার উপড় মনযোগী হওয়ার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ