• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি আসনে জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদারের মনোনয়নপত্র জমাদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2018   Tuesday

রাঙামাটির ২৯৯ নং আসনের মঙ্গলবার পর্ষন্ত তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হেভিওয়েট প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টার্নি কর্মকর্তা একেএম মামুনুর রশীদ কাছে জনসংহতি সমিতির কয়েকজন নেতাকর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, জনসংহতি সমিতির জেলা শাখার সভাপিত কিশোর কুমার চাকমা, জেএসএস নেতা উদয়ন ত্রিপুরা, নিকোলাই পাংখোয়, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমাসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।


মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের কাছে উষাতন তালুকদার এমপি তার প্রতিক্রিয়ায় জানান, আশা করছি রাঙামাটি ২৯৯ নং আসনে এবারের একাদশ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন অনুষ্ঠিত হবে। সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি জেলার মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অপ্রাণ চেষ্টা করেছি এবং জনগণের সহায়তা নিয়ে অনেকাংশে সফল হয়েছি। তিনি আরো জানান, যেহেতু আমি মানুষের কল্যাণ চাই সেহেতু এখানে অনেক উন্নয়ন হয়েছে তাই আশা করছি এবারও জনসাধারন তার বিষয়ে ইতিবাচক মনোভাব রাখবে বলে আশা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছি। এ অঞ্চলের মানুষ সকলেই শান্তি,উন্নয় ও সমৃদ্ধি চাই তাই পার্বত্যাঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে বলে এই প্রত্যশা করছি।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, এ পর্ষন্ত তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা এখনো জমা দেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ