• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জুরাছড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যব্যক্তিদের মতবিনিময সভায় জিওসি
জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে সেনা বাহিনী বহু বছর ধরে প্রথম স্থানে রয়েছে-মেজর জেনারেল এস এম মতিউর

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2018   Monday

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়াতায় সেনা ক্যাম্প যতটুকু প্রত্যাহার করার কথা তা করা হয়েছে এবং হচ্ছে। দেশের সার্বোভৌমত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনী থাকবে।

 

তিনি আরো বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশ সেনা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে সেনা বাহিনী বহু বছর ধরে প্রথম স্থানে রয়েছে। পার্বত্য চট্টগ্রামের চাইতে অনেক সংঘাত-বিক্ষুদ্ধ পরিস্থিতি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনা বাহিনী। আর পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্বৃত্ত দমন করতে পারবে না, এটা যদি কেউ মনে করে থাকে তারা সেনা বাহিনীকে বোকা ভেবেছে। তবে পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনী সম্প্রীতির জন্য সর্বচ্চ সংযম প্রদর্শন করছে মাত্র।

 

সোমবার সেনাবাহিনীর উদ্যোগে রাাঙামাটির জুরাছড়ি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

 

জুরাছড়ির সেনা জোনে মতবিনিময়ের এসময় রাঙামাটি রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক, পিএসসি, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাই, ভাইস ও জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্য, স্থানীয় হেডম্যান-কার্ব্বারী রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, প্রসিত গ্রুপের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অস্ত্রধারী সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে অস্তিতিশীল করার চেষ্টা করছে। স্বায়ত্বশাসন ও স্বাধীনতার নামে তারা এই দেশে বিচ্ছিন্ন জুম্ম ল্যান্ড নামে নতুন দেশ গঠনের কাল্পনিক স্বপ্ন দেখছে। যারা  এমন স্বপ্ন দেখছে তাদেরকে নিরাপত্তা বাহিনী উপযুক্ত জবাব দেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ